কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। পানি বৃদ্ধির ফলে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কী যে ভয়াবহ পরিস্থিতি।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুই ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়ভাবে পাঠদান স্থগিত রাখা হয়েছে।
পানিবন্দি মানুষগুলো যাতে আশ্রয় নিতে পারেন, সে জন্য বিদ্যালয় ভবনগুলো খোলা রাখা হয়েছে।
টানিয়ে ফসলি জমি পানির নিচে। প্রায় ৩৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়ে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, কৃষি অফিস ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢল ও অতিরিক্ত বৃষ্টির জন্য গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। আর বাড়ছে মানুষগুলোর ভোগান্তি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর থেকেই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি দ্রুত বাড়তে শুরু করে। এক সপ্তাহে নদীর পানি প্রায় ৮৮ সেন্টিমিটার বেড়েছে।
আর এটা নতুন নয়, প্রতিবছর এইরকম ভোগান্তি হয়।
প্রতিবছরই দৌলতপুরের রামকৃষ্ণপুর ও চিলমারীর নিম্নাঞ্চল প্লাবিত হয়।
