গাজীপুর: মব লিঞ্চিং চলছে দেশে। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনজনকে। তারেক রহমানের সরকার ক্ষমতায় বসার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নেই।

কেউ দোষ করলে তাকে আইনের হাতে তুলে দেয়া উচিৎ।

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রবিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়।

বাড়ির মালিক এই বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন।এরপরেই স্থানীয়রা তাদের ধাওয়া করেন। জনগণ তালা কাটার সরঞ্জাম, চাপাতি, দাসহ তিন জনকে আটক করে পিটুনি দেয়।

তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তিনজন আধমরা হয়ে যায় যার খেয়ে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *