নরসিংদী: বজ্রপাতে প্রতিবছর মৃত্যু ঘটেই। বর্ষা এলেই বজ্রপাতে মৃত্যু শুরু হয় দেশে।

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র মারা গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন শিক্ষার্থী।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় দুর্ঘটনাটি ঘটে।

বজ্রপাতে যারা মারা গিয়েছে তারা হলো: জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)।

তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা এবং মাদ্রাসাটির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে কয়েকজন শিক্ষার্থী অজু করছিল। হঠাৎ করেই বজ্রপাত হয়, এতে করে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

চারজনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *