খুলনা: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছেন।
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এক পরিবারের দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টা নাগাদ উপজেলার গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের ফারজানা (২২), তাঁর ২০ বছর বয়সী বোন রুবিয়া এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাসন্তান।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শিহাব তাঁর স্ত্রী ফারজানা, শিশু কন্যা ও শ্যালিকা রুবিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা থেকে নিজের বাড়ি নড়াইলের কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন।
কিন্তু এরকম মর্মান্তিক দুর্ঘটনায় যে সবাই প্রাণ হারাবে তা কে জানতো!?
দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী মারা যান।
ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা যায়। তবে চালকের কী গতি তা জানা যায়নি।
