নারায়ণগঞ্জ: সমাজের দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে ফেললো র্যাবের তিন কর্মকর্তাকে! দুর্বৃত্তের হামলায় যদি র্যাব কর্মকর্তা আহত হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়?
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় ঘটনাটি ঘটে।
যে র্যাব কর্মকর্তারা হয়েছেন তাঁরা হলেন মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন নজিবুল। র্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে র্যাব কর্মকর্তা মাহি, ইব্রাহিম ও নজিবুল তিনজন মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করার জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যান।
আর ঠিক এই সময় কয়েকজন সন্ত্রাসী র্যাব কর্মকর্তাদের ওপর হামলা চালায় ভয়ঙ্করভাবে। ধারালো অস্ত্র দিয়ে তারা আক্রমণ করে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
