ঢাকা: আজ পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম সকাল। পুরোনো সব দুঃখ-কষ্ট, ক্লান্তি আর না-পাওয়াগুলো নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে, শুরু হোক নতুন বছর নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে।

বছর ঘুরে এই দিনটির জন্য অপেক্ষা করে আপামর বাঙালি।

এই বাংলা নতুন বছরের আবাহন বিশেষ কোনো সম্প্রদায় কিংবা গোষ্ঠীর নয়, এটি বাঙালি জাতির প্রাণের উৎসব।

ঈদ, পূজা এগুলো ধর্মীয় উৎসব। তবে বাংলা নববর্ষ হচ্ছে অসাম্প্রদায়িক। সংস্কৃতি এটি।

পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর বিরোধিতাকারীদের মধ্যে প্রবল সেই একাত্তরে বিরুদ্ধে অবস্থান।তবে যার ইচ্ছে হয় আসবে, যার না হয়, আসবে না। কিন্তু যারা ইচ্ছুক তাদেরকে কেন বাধা দেয়া হচ্ছে? এই বিষয়ে সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে মনে হয় শীঘ্রই হারিয়ে যাবে পয়লা বৈশাখ।

সোনার বাংলা24 এর তরফ থেকে সকল পাঠককে জানানো হলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *