মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ে গরুবাহী একটি ট্রলার ডুবে গিয়েছে।

এই ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ আইয়ুব আলী (৪৫) নামে ব্যবসায়ী নিখোঁজ হয়ে গেছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৫ মে) দুপুরে মাওয়া পদ্মা সেতুর উত্তর থানা এলাকার পদ্মা নদীতে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস ও লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন আলী জানান, সোমবার দুপুর পৌনে ২টা নাগাদ ফরিদপুরের চরভদ্রাসন থেকে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটে বিক্রির জন্য গরুবাহী ট্রলারটি রওনা হয়।

ট্রলারটিতে ১৬ জন গরুর পাইকার ও ২৮টি গরু ছিল।

আচমকা কালবৈশাখী ঝড়ে ট্রলারটি পদ্মা নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পর মাত্র পাঁচটি গরু নিয়ে ১৫ জন পাইকার তীরে উঠতে পেরেছেন। তবে একজন পাইকার নিখোঁজ হয়েছেন এবং ২৩টি গরু নদীতে নিখোঁজ হয়ে গেছে।

নিখোঁজ ব্যক্তি, ট্রলার এবং গরুগুলোর সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *