খুলনা: খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ট্রলারে থাকা প্রায় ৩০-৩৫ যাত্রী নদীতে পড়ে গেলেও ভাগ্যক্রমে স্থানীয়দের দ্রুত তৎপরতায় সবাই রক্ষা পান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংঘর্ষের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরীর জেলখানা ঘাট এলাকায়।
জানা গিয়েছে, জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়।
এই সময় অন্য দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে মাঝনদীতেই ট্রলারের সংঘর্ষ হয়। ফেরির ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এবং সেখানে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান।
এই পরিবেশে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। স্থানীয় মাঝিরা দ্রুত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরাও উদ্ধারকার্যে যোগ দেন। সৌভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান।
