চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন যাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

আবু তাহের দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে যায়।

আর ঠিক এই সময় কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। এবং গুরুতর আহত হন অটোরিকশাচালক আব্দুস শুক্কুর।

স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *