চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

জানা গিয়েছে, দগ্ধ অন্যদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

যে দুইজন মারা গিয়েছেন তাঁরা হলেন,
বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিদারুল আলম (৩২) এবং পটিয়া উপজেলার হুলাইন গ্রামের মোহাম্মদ নুরুল আলম (৪৫)।

হাসপাতাল সূত্র জানায়, দিদারুলের শরীরের প্রায় ৯৫ শতাংশ এবং নুরুল আলমের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. লিটন কুমরা পালিত জানান, রাত সাড়ে ৮টার দিকে নুরুল আলম এবং রাত ৯টা নাগাদ দিদারুল আলম মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *