নাটোর: দেশের পরিবেশ অস্থিতিশীল। একদিকে লোডশেডিং ঘন্টার পর ঘন্টা, ফিলিং স্টেশনে তেল নেই, চলছে চাঁদাবাজি, ধর্ষণ, খুন। কোনোকিছুর কমতি নেই।

নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল দিতে নাকি দেরি হয়, এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়।

এমন অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত দেড়টায় আহমেদপুরের কানন ফিলিং স্টেশনে। এত রাতে সেখানে এমন হামলার ঘটনা ঘটে।

জানা যায়, রাত দেড়টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব শীঘ্রই তেল দেয়ার কথা বলেন।

তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

রেগে গিয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে রীতিমতো ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই ব্যক্তি পালিয়ে যান।

এই ঘটনার বিচার না হওয়া অবধি তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়।

ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *