ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির বেতন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে আগ্রহ থাকেই।

আজ জানাবো এই বিষয়ে!

রাষ্ট্রপতির বেতন ও সুযোগ-সুবিধা দ্য প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত।

বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। এই বেতন আয়করমুক্ত। বেতনের পাশাপাশি রাষ্ট্রপতির আপ্যায়ন বা বিনোদনের জন্য বার্ষিক ভাতার ব্যবস্থা রয়েছে।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি সরকারি গাড়ি ও প্রয়োজনীয় পরিবহন সুবিধা পান। বিদেশ সফরের ক্ষেত্রেও সরকার নির্ধারিত হারে ভাতা পাওয়ার বিধান আছে।

রাষ্ট্রপতির বিমানভ্রমণের জন্য বিশেষ সুবিধা রয়েছে। বর্তমানে এই সুবিধার পরিমাণ বছরে হচ্ছে ২৭ লাখ টাকা।

এদিকে, রাষ্ট্রপতির জন্য রয়েছে স্বেচ্ছাধীন তহবিল। এই তহবিলে বছরে ২ কোটি টাকা বরাদ্দ থাকে। রাষ্ট্রপতির বিবেচনায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা যায়।

বিনামূল্যে চিকিৎসাব্যবস্থা রয়েছে।

রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্যরা দেশের যেকোনো হাসপাতালে তারা বিনা খরচে চিকিৎসা নিতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *