চট্টগ্রাম: ডেঙ্গুর প্রকোপ বাড়ছে মারাত্মকভাবে। আগামি দুই তিন মাসে আরো বাড়তে পারে।

ডেঙ্গু, হামের মাঝখানে ছটফট করছে মানুষ।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মায়না আক্তার (৩০) নামে একজন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে ডেঙ্গু বিষয়ে এই তথ্য জানানো হয়।

মৃত মায়না আক্তার গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস) আক্রান্ত হয়ে মায়না আক্তার মারা গিয়েছেন। এর পাশাপাশি তিনি সেপসিস ও তীব্র কিডনি জটিলতায় ভুগছিলেন।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *