মায়ের সামনেই মেয়েকে গুলি করে হত্যা, লোমহর্ষক বর্ণনা দিলেন মা

খুলনা: খুলনায় প্রকাশ্য এক নারীকে হত্যা করা হয়েছে! হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার সাত নম্বর গলিতে খুশি (২৫) নামের এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে গভীর সংশয় তৈরি করেছে।

নিহত খুশি বেগমের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

খুশির মা বলেন, ‘সন্ধ্যায় বাজার করা শেষে মেয়েকে নিয়ে রিকশায় করে বাসার গলির মুখে নামি। বাসার সামনে পৌঁছানোর পর খুশি আমার আগে রিকশা থেকে নামে। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আমাদের কাছে আসে। তাদের মধ্যে একজন নিজেকে মিরাজ পরিচয় দিয়ে খুশির কাছে বাবুর কথা জানতে চায়। খুশি কোথায় গেছে, তা জানে না বলে জানায়। এরপরই তাদের একজন আমার সামনেই আমার মেয়েকে গুলি করে এবং অপরজন ধারালো অস্ত্র দিয়ে কোপায়।’

খুশির মা আরও বলেন, ‘পরে জানতে পেরেছি, হামলাকারীরা আশিক গ্রুপের সদস্য। তবে কেন আমার মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে, তা আমি জানি না।’
হত্যা ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

জানা গেছে, স্থানীয় লোকজনের সাহায্যে খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর মা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *