ময়মনসিংহ: প্রতিবারই সরকারের এক কথা থাকে, ট্রেনের ছাদে ওঠা যাবে না এবার। অথচ ঈদের প্রতি বছরেই ছাদে করে মানুষ যায়।

যেতে বাধ্য হয়। জনগণকেও ঠিক দোষ দেয়া যায় না। কারণ ট্রেনের সংখ্যা কম। ফলে ট্রেনের ছাদে, ইঞ্জিনে যাত্রী দেখা যায়। সরকারের উচিত, ট্রেন সংখ্যা বাড়ানো। নতুন নতুন রুট সৃষ্টি, ট্রেন বৃদ্ধি এগুলো তো একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব।

এই কাজগুলো না করে শুধু মুখে মুখে কথা বললেই তো হয় না।

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. রুবেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা পৌনে ১১টার দিকে নগরের সানকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। ঢাকায় একটি দেয়াল ঘড়ি তৈরির কারখানায় কাজ করতেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন রুবেল।

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

এইরকম দুর্ঘটনা আরো শোনা গিয়েছে। তার পরেও সরকার কোনো সুব্যবস্থা নেয়া না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *