ঢাকা: ২০২৪ এর জুলাই মাসের ১৩৬৬ টাকার গ্যাস ২০২৬ এর নভেম্বর মাসে দাম হয়ে গেছে ২০৬০ টাকা। অর্থাৎ দাম বৃদ্ধির হার ৫০. ৮০%।

আন্দোলন হচ্ছে বেতন বাড়ানোর, আর দাম বাড়লো সিলিন্ডারের। এখন তো বেতন বাড়াতেই হয় তাহলে!

ভোক্তাদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়ে মধ্যবিত্তের কপালে বাড়ি দিলো। ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করা হয়। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, সোমবার রাত ৮টা থেকে এলপিজির নতুন দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এলপিজি সরবরাহ ও বিক্রয় পর্যায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কমিশনও বাড়িয়ে দিয়েছে বিইআরসি।

নতুন সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে।

ডিলারদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *