চট্টগ্রাম: সার নেই! গুদামে আছে, কৃষকের হাতে নেই। দেশের অবস্থা ভয়াবহ।
এদিকে সার নাকি মিয়ানমারে পাচার হচ্ছে!?
চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এই ঘটনায় চারটি ট্রাক, একটি মাছ ধরার ট্রলার ও পরিবহনের সঙ্গে জড়িত তিনজন শ্রমিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার হাতিয়ায় নেওয়ার কথা বলে সাগরপথে মিয়ানমারে পাচারের গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ৯৭৫ বস্তা সার জব্দ করা হয়। এবং একটি মাছ ধরার ট্রলার ও চারটি ট্রাক জব্দ করা হয়।
তবে মূল চক্রের সদস্যরা পালিয়েছে। ১২৫ বস্তা সার নিয়ে একটি ট্রলারে পালিয়ে যায়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আটক তিন শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এবং জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
