ঢাকা: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। একলাফে বাড়ানো হয়েছে ২১২ টাকা।

প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও।

ঘরে এখন পণ্য তো পরে আসবে। আগুন জ্বলবে কিনা সন্দেহ।

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

রবিবার তথা ১৯ এপ্রিল বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হতে চলেছে।

গতকাল থেকে আজ পর্যন্ত বিএনপি সরকার জনগণের জন্য যেসব যুগান্তকারী উপকার করেছে, বা কোন কোন ক্ষেত্রে জনগণকে পঙ্গু করে দেয়া হয়েছে তা একনজরে দেখে নেয়া যায়।

১. জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫-৩০ টাকা পর্যন্ত বাড়ানো হলো।

২. ১২ কেজি এলপিজি গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি করে ১৯৪০ টাকা করলো তারেক রহমানের সরকার।

৩. গণপরিবহনের ভাড়া বাড়ছে আজকে রাতেই। ভাড়া বাড়াতে সন্ধ্যায় সমন্বয় বৈঠক।

৪. গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের প্রধান সার কারখানা।

৫. খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন।

৬. চট্টগ্রামে বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী।

তালিকা দিতে থাকলে আরো লম্বা হবে।

উল্লেখযোগ্য যে, এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *