ঢাকা: চাকরি ছাড়ার সময় মানুষ ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। এটা সৌজন্য। এমনটাই করেন মানুষ।

কিন্তু অ্যানথ্রপিকের (Anthropic) প্রাক্তন গবেষক জেকব কক্সন (Jacob Coxon) বিদায়বেলায় যা লিখলেন, তাতে কার্যত হইচই পড়ে গিয়েছে গোটা তথ্য প্রযুক্তি ও কৃত্রিম মেধা (AI) শিল্পে।

তাঁর দাবি, কৃত্রিম সুপারইন্টেলিজেন্স বা মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এআই মানবজাতির জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

আমরা এআই নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা শুনছি। এআই পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়াও আরো অনেক দিকে এর ক্ষতি রয়েছে। এবার যা শোনা গেলো তা আরো ভয়াবহ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে জেকব কক্সন দাবি করেন, এআই সমস্ত মানুষকে হত্যা করতে পারে। ভাবতে পেরেছেন? প্রযুক্তি উন্নত হচ্ছে আর মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কক্সন বলেন, ‘আমরা জানি কীভাবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে হয়…কিন্তু এআই কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা এখনও জানি না।’

প্রাক্তন গবেষকের আরো পরিষ্কার দাবি, তিনি অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ে তিন বছর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর কথায়, এআই ‘মানবজাতির তৈরি সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি’ হতে পারে। তিনি বলেন, বিষয়টি অনেকটা কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এআই নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার কোনও বিকল্প নেই। কারণ উন্নত এআই তৈরির প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

প্রাক্তন গবেষক সতর্কবার্তা দিয়েছেন। এবং তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কক্সন অভিযোগ করেন, বিশ্বের দুই শীর্ষ এআই প্রতিষ্ঠান নিরাপত্তার চেয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় বেশি গুরুত্ব দিচ্ছে।

ওই গবেষক বলেন, ‘কোনও প্রতিষ্ঠানই দায়িত্বশীল আচরণ করছে না। তারা দ্রুত নিজেকে উন্নত করতে সক্ষম সুপারইন্টেলিজেন্স তৈরির দিকে এগোচ্ছে এবং এর মাধ্যমে আমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘এআই তৈরি করা অনেকেই আন্তরিকভাবে বিশ্বাস করেন যে চলতি দশকের শেষ নাগাদ এআই পুরো মানবজাতির জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’

আর এটি কোনোরকম প্রচার কৌশল নয়, একদম বাস্তব।

অনুমান করা হচ্ছে, আগামী এক দশকে এই ধরনের ঝুঁকি ১০ শতাংশের বেশি হতে পারে। অর্থাৎ হত্যার ঝুঁকি।

রবিবার ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাচোকি ভবিষ্যৎ এআই উন্নয়নে ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানান।

এক ব্লগ পোস্টে তিনি বলেন, ভবিষ্যৎ এআই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সমন্বয় বিশ্বের সরকারগুলোর অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া প্রয়োজন।

তবে যুক্তরাষ্ট্রে বর্তমানে এআই মডেলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ফেডারেল আইন নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *