ঢাকা: বলা যায়, লম্বা অনিশ্চয়তার পর ফের বাংলাদেশে রেল কোচ রফতানি শুরু করছে ভারত। আগামি মাসে তথা জুলাইতেই প্রথম চালান পাঠানোর প্রস্তুতি চলছে।
ভারত ভালো না হলেও তার জিনিস পত্তর ভালো। (হাহাহা)
উল্লেখযোগ্য যে, দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটিই হবে এ ধরনের প্রথম চালান।
ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীন সংস্থা রাইটসের মাধ্যমে প্রায় ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের হাতে তুলে দেওয়া হবে।
এই বিষয়ে জানা গেছে, প্রথম দফায় সর্বোচ্চ ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানো হবে।
এই কোচগুলো তৈরি করা হচ্ছে পাঞ্জাবের কাপুরথলার রেল কোচ ফ্যাক্টরিতে।
রাইটস ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে হওয়া বৃহত্তর চুক্তি অনুযায়ী মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করছে ভারত।
২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে রাইটস এই কাজের বরাত পায়।এই প্রকল্পের অর্থায়ন করছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।
