ঢাকা: ভারতের জিনিস আর হজম করতে পারছেন না আমাদের তারেক সাহেব। অথবা তাঁকে হজম করতে দেয়া হচ্ছে না। তাই ঝুঁকেছেন আমেরিকার দিকে। আমেরিকা ছাড়া এখন হজম হয় না ভাত। অথচ এই ভাতের চাউলটাও ভারত থেকেই এসেছে, ভারত থেকে কী আসেনি?

মাথার উপর পাখাটা চলে গরমে শরীর মন জুড়াতে, সেটাও ভারতের। কিন্তু সরকার ফেলে আছে আমেরিকার দিকেই। তাতে মতো ক্ষতিই হোক।

ভারত থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, চাল যদি না আসে, কী হা হুতাশ পড়ে বাজারে তা তো আমরা দেখেছি!

রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত। পরাজিত করেছিল পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের সেনার গণহত্যার হাত থেকে পূর্ব পাকিস্তানকে মুক্তি দিয়েছিল। কিন্তু মহম্মদ ইউনূসের আমলে যা শুরু হয়েছে তা এখন চালিয়ে যাচ্ছেন তারেক সাহেব। সেই বাংলাদেশেই ভারত বিরোধিতা চরমে।

এদিকে আবার জঙ্গী নাহিদ বলা শুরু করেছে গঙ্গার পানি না দিলে ভারতীয় পণ্য বয়কট! আরে গঙ্গার পানি লাগবে কেন? আপনারা তো এমনিতেই সারা বছর ‘ভয়কট ভয়কট’ করে গলা চিড়ে ফেলেন!

চলুন দেখা যাক ভারত থেকে আমরা কি কি আমদানি করি!

পেঁয়াজ রসুন, আদা, জিড়া, বিভিন্ন মসলা ইত্যাদি আবার ওষুধের কাঁচামাল, পরিশোধিত তেল, সাম্প্রতিক সময়ে দেশের চাহিদার ১৫% এর মত বিদ্যুৎ।

এগুলো আমরা নিজেদের প্রয়োজন আমদানি করি না, ভারতের প্রয়োজনে আমদানি করি তাই না? তাহলে এগুলো বয়কট করলে দেশের কি সমস্যা বাড়বে নাকি কমবে? তিনি দেশের মানুষকে সবসময় বিপদে রাখতে চান কেন? সেই সাথে সরকারও নাচে।

রাজাকাররা মগজ বর্গা দিয়েছে। তাই গরুকে বোঝানো যতটা সহজ, দেশের জন্য রাজনীতি করা ততটাই কঠিন! রাজনীতির মাঠে ফাঁকা বুলি,আর কতো চলবে?

আমেরিকা, পাকিস্তান ছাড়া ওরা কথা বলে না।

এবার তো যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মাংসের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমেই পূরণ হয়ে থাকে। বাংলাদেশে বার্ষিক গরুর মাংসের চাহিদা প্রায় ২ লাখ টন, যার বিপরীতে দেশীয় উৎপাদন ২ লাখ থেকে ২ লাখ ৫ হাজার টনের মতো।

ফলে দেশটি গরুর মাংসে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানির এই সিদ্ধান্ত ব্যবসায়িক যৌক্তিকতা এবং দেশীয় খামারি ও মাংস উৎপাদনকারীদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ‘ইউএস-বাংলাদেশ রেসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশে মার্কিন গরুর মাংস ও অন্যান্য মাংসজাত পণ্য প্রবেশের পথ প্রশস্ত হয়।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তিতে আমদানির নির্দিষ্ট পরিমাণ বা কোনো বিশেষ কোম্পানির নাম উল্লেখ ছিল না, তবে মার্কিন গরুর গোশতের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধার কথা বলা হয়েছিল।

এইভাবে বড় পরিসরে মার্কিন গরুর গোস্ত দেশের বাজারে প্রবেশ করলে দেশীয় খামারিরা তীব্র প্রতিযোগিতা ও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন যে, সরকারের গরুর মাংস আমদানির কোনো পরিকল্পনা নেই, কারণ এটি দেশীয় খামারিদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

তিনি দেশীয়ভাবে পালিত গরুর মাংসকেই প্রধান উৎস হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন।

এখন দেশের খামারিরা সমস্যায় পড়বেন না? সরকারের উত্তর নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *