ঢাকা: ভয়াবহ দুঃসংবাদ জনগণের জন্য। রাজধানী ঢাকাসহ সারাদেশের গ্যাস পরিস্থিতি নিয়ে বড় একটি খারাপ খবর দিয়েছে পেট্রোবাংলা। এই দেশে তো আর এখন ভালো খবর পাওয়া যায় না। যা পাওয়া যায় সব মৃত্যু, মব, হত্যা, খাবার নেই, মূল্যবৃদ্ধি-এই।
কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামি ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টানা চারদিন গ্যাস সংকট থাকবে দেশব্যাপী।
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
অর্থাৎ, টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর প্রভাবে সারাদেশে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।
পেট্রোবাংলা জানিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলা।
