ঢাকা: কিছুদিন আগে গ্যাসের দাম বাড়লো, তেলের দাম দু দফায় বাড়া শেষ, এবার বাড়লো বিদ্যুতের দাম।

গরীবের মাথায় বাড়ি দিয়ে পরিবহন ভাড়া বেড়েছে, নতুন করে তেলের দাম বাড়ায় আরো বাড়তে পারে,, প্রতিটা জিনিসের দাম আরো কয় দফা বাড়ার পর সরকার থামবে তার কোন নিশ্চয়তা নাই।

কারণ সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই।

দেশটা যে কোন অবস্থায় পৌঁছাবে উপরওয়ালা জানেন।

দেশে ফের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আজ, বুধবার (৩ জুন) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।

গত ৩ থেকে ৬ মের মধ্যে বিদ্যুৎ উৎপাদক, সঞ্চালক ও বিতরণকারী সংস্থা-কোম্পানিগুলো বিইআরসিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বাড়ানোর আবেদন করে।

গত ২০ ও ২১ মে বিইআরসির গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা এবং অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *