ঢাকা: ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে যা আয় হয়েছে তার পরিমাণ শুনলে মাথায় হাত পড়বে!
ফিফা বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার আয় করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ কত জানেন? প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।
টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে এই আয়ের পরিমাণ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ফিফার সদস্য দেশগুলোর কাছে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে এই আয়ের তথ্য তুলে ধরেছেন।
বিশ্বকাপ শুরুর আগে ফিফার লক্ষ্য ছিল ১১ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি) ডলার আয়।
তবে টুর্নামেন্ট শেষে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন ডলারে। যা তারাও ভাবেনি, সেই আয়টাই হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিফার আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনর্বিক্রয় থেকে।
