ঢাকা: ১২২ টাকা থেকে ১৫০ তারপর ৫ টাকা কমিয়ে ১৪৫ এখন আবার ২০ টাকা বাড়িয়ে ১৬৫। তো বলি কি টাকা কি মগের মুল্লুক নাকি? এরকম কত দিন চলবে?
লিটারে এক লাফে ২০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারের চাপের যুক্তি আছে, কিন্তু শেষ পর্যন্ত এই বাড়তি চাপটা পড়ছে কার পকেটে?
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিপিসির বড় অংকের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।
রবিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
• প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
• কেরোসিনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।
• পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।
• অকটেনের দাম প্রতি লিটার ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট বা জাহাজ ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করেছিল এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও গত পাঁচ মাস দেশে তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।
