ঢাকা: অস্থির অবস্থা দেশের। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

অবরোধের ফলে স্বাভাবিকভাবেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

আজ, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো: লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস।

কারখানাগুলোর প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।

জানা গেছে, লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস কারখানার প্রায় দুই হাজার শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দিতে কারখানায় যান। যদিও কাজে যোগ না দিয়ে তারা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকরা জানিয়েছেন, বেতন না বাড়ানো পর্যন্ত আন্দোলন চলবে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ আছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *