ঢাকা: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে। ১৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে একই ওজনের এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১৫৯৮ টাকা।

আজ, বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করেছে।

আজ সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা। এবং সাড়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে ১৬৫২ টাকা লাগবে।

এবং ১৫ কেজি সিলিন্ডারের দাম: ১৯৮২ টাকা

১৬ কেজি ২১১৪ টাকা

১৮ কেজি ২৩৭৮ টাকা এবং

২০ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪২ টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *