ঢাকা: ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা! এটা কি বাজার না ডাকাতি? শুধু মাল্টা বলে নয়, আসলে আমাদের দেশটা দুর্নীতিতে ভরে গিয়েছে। নরম মনের, নদীর দেশটি আজ হিংসা, লোভে ভরেছে।

আফ্রিকান ৮৭ টাকার মাল্টা বাংলাদেশি নাগরিকত্ব পেতেই দাম ৫২০ টাকা হয়ে যায়!?

দক্ষিণ আফ্রিকা বা মিশর থেকে এক কেজি মাল্টা কিনতে খরচ মাত্র ৮৭ টাকা। অথচ সেই মাল্টা চট্টগ্রামের বাজারে আসতে আসতে দাম হয়ে যাচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা!

কিন্তু কী এমন হয় যে বিদেশ থেকে আসতে আসতে একটা মাল্টার দাম এতো বেড়ে যায়?

কোন অতিপ্রাকৃত শক্তিতে ৫২০ টাকার মহা মূল্যবান রত্ন বনে যায় ৮৭ টাকার মাল্টা?!

এক কেজিতে সাড়ে চারশো টাকার গায়েবি লাভ, মাঝখানে আবার শতভাগ ট্যাক্সের কেরামতি।

একদিকে ডেঙ্গু বেড়েই চলেছে, অসুস্থ রোগীর মুখে এক টুকরো মালটা তুলে দিতে গিয়ে সাধারণ মানুষের পকেটে যে ডাকাতিটা হচ্ছে, তা দেখে তো মনে হয় ফল বিক্রি নয়, আড়ালে হীরার লেনদেন চলছে।

ফল কিনে শরীর ভিটামিন ‘সি’ পাওয়ার আগেই, ক্যাশ মেমো দেখে মানুষের ব্লাড প্রেসার হাই হয়ে যাচ্ছে! তাই না বলুন?

ডেঙ্গুর সময় মানুষ একটু মাল্টা খাবে, রোগীর জন্য ফল নেবে, আর সেই সুযোগে
এত গুণ দাম বাড়িয়ে দেয়া হলো?

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সঙ্গে খেজুর আমদানির শুল্ক-কর নিয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সভায় মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছাচ্ছে, তা ব্যবসায়ীদের কাছে জানতে চান মন্ত্রী।

অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না।’ষোএম‌উঈর127216,30+%8

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *