ঢাকা: মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি এখনো।
সরকার এবং গার্মেন্টস মালিক সমিতি শ্রমিকদের নিয়ে খেলা করছেন মনে হয়? এত যুদ্ধ করে নিজেদের জীবনটা টিকিয়ে রাখতে হয় শ্রমিকদের। এগুলো সত্যিই দুঃখজনক।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি কোনোরকমে ১৭ হাজার টাকা করা হয়েছে।
শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেও সমঝোতায় পৌঁছতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টায়। দুই পক্ষের মধ্যে প্রস্তাবের ব্যবধান কমাতে দফায় দফায় আলোচনা হয়। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে
সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
নির্ধারিত নতুন মজুরি অনুযায়ী
গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা,
গ্রেড ২-এ ২০ হাজার টাকা,
গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা,
গ্রেড ৪-এ ১৭ হাজার টাকা।
বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ দাবি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে মালিকপক্ষ সর্বোচ্চ ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়।
চরম দর-কষাকষি চলে। এক পর্যায়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান শ্রমিকদের দাবির পক্ষে আরো ২০০ টাকা বাড়িয়ে একটি প্রস্তাব দেন।
তবে চেয়ারম্যানের এই প্রস্তাবেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরে মালিকপক্ষের ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাবের মধ্যে ভোটাভুটি হয়। এতে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে চারটি ভোট পড়ে। শ্রমিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দেন দুজন।
ভোটাভুটিতে মালিকপক্ষের ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়।
