ঢাকা: দেশে বিদ্যুৎ সংকট চরমে উঠেছে। ২৪ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টা মাত্র বিদ্যুৎ থাকছে।
বিদ্যুতের অভাব এতটাই যে বুধবার সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছে সমস্ত বাজার দোকান এবং শপিংমল রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। আর সকাল বেলা ১১’টার আগে খোলা যাবে না।
তবে সমাধান কী এটাই? ব্যবসা বাণিজ্য লাটে তো উঠেছে, এতটুকু সময়ে কী ব্যবসা করবে মানুষ? বিদ্যুৎ সংকট তাই দোকান বন্ধ, যেন এই বিদ্যুৎ এখন ঘরে ঘরে দেবে!?
দোকান বন্ধ হবে ৮টায়, কিন্তু বিদ্যুৎ বিল আসবে ২৪ ঘণ্টার।
সরকারের এই পদক্ষেপে মাথায় হাত পড়েছে দোকানদার, ব্যবসায়ীদের। তাঁদের বক্তব্য এর ফলে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হবে।
এমনিতেই বিদ্যুতের অভাবে উৎপাদন শিল্প ব্যাপক মার খাচ্ছে। অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিচিত গার্মেন্টস শিল্পে বড় ধরনের আঘাত নেমে এসেছে।
বহু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞাপনের আলোকিত বিল বোর্ডগুলি সন্ধ্যা ৭ টায় নিভিয়ে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে চলমান মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা কার্যকর হবে। সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড় ধরনের আলোকসজ্জা না করতে।
বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছে।
খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এই বিধিমালার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
এর আগে, গত ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।
