ঢাকা: বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হয়েছে জ্বালানি তেলের দাম! জনগণ খাবে কী, পরবে কী? এমন পরিস্থিতি দাঁড়িয়েছে দু বেলা দুমুঠো ভাতের চিন্তা করতে হচ্ছে মানুষকে।
ডিজেল হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, কেরোসিন ১৩০ টাকা।
বৈশ্বিক জ্বালানিসংকটের মধ্যে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলো। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ রবিবার থেকে কার্যকর হচ্ছে।
গরীবের পকেট কাটার জন্য রক্ত চোষা সিন্ডিকেটের কাছে সবাই হার মানলো।
অকটেন দাম বাড়লো প্রতি লিটারে ২০ টাকা,
পেট্রোল দাম বাড়লো প্রতি লিটারে ১৯ টাকা,
ডিজেল দাম বাড়লো প্রতি লিটারে ১৫ টাকা,
কেরোসিনের দাম বাড়লো প্রতি লিটারে ১৮ টাকা।
আজ থেকে বিভিন্ন গণপরিবহনে ভাড়া বেড়ে যাবে, কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে এই সব কারণে দেশে নতুন করে আবারো হাহাকার সৃষ্টি হবে। অবশেষে সিন্ডিকেটের জয় হল।
এখন দেখবেন তেলের অভাব নেই, এটাই সিন্ডিকেটের চাওয়া সরকারের কাছে। সরকার তাই করলো।
এদিকে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমায় ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে মারাত্মকভাবে।
সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
