চট্টগ্রাম: জঙ্গী ইউনূসের সময় তথ্য গোপন রেখে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে যাচ্ছিল বিডার আশিক। এখন বিএনপি সরকারের সময়ও সেই ব্যক্তির নেতৃত্বেই শর্ত গোপন রেখে চুক্তি করে ফেলা হলো।
কালকেই হৈচৈ হয়েছে বিষয়টা নিয়ে, আজকেই সই।
ইন্টেরিমের সময় সংসদ ছিল না। এখন সংসদ আছে। তবু সংসদে চুক্তি নিয়ে কোন আলোচনা হলো না।
এনসিটি পুরোপুরি চালু এবং সরকারি বিনিয়োগে প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতিসহ লাভজনক একটা টার্মিনাল।
এরকম লাভজনক ও চালু টার্মিনালের রাজস্বের ভাগ ও নিয়ন্ত্রণ কেন একটা বিদেশী কোম্পানিকে দিতে হবে সে নিয়ে আলোচনা সমালোচনা, প্রতিবাদ চলছেই।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিপেটা করেছে তুমুলভাবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে করে কয়েকজন আহত হন।
বিক্ষোভে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল।’
