ঢাকা: জনগণের মাথায় আবারো একটা মোটা লাঠির বাড়ি পড়তে পারে।

এলপিজি গ্রাহকদের জন্য আরেকটি বাড়তি ব্যয়ের ধাক্কা আসতে চলেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রক্রিয়া সংক্রান্ত গণশুনানি শুরু করতে যাচ্ছে।

মূলত এলপিজির পুনর্নির্ধারিত মূল্য থেকেই এই অতিরিক্ত কমিশন আদায় করা হবে।

উল্লেখযোগ্য যে, ২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজি ও এর দাম সমন্বয় প্রক্রিয়া চালুর পর এই প্রথমবার গণশুনানি করছে কমিশন। চলতি মাসের শুরুতে ব্যবসায়ীরা কমিশন বাড়ানোর আবেদন জানানোর পর এই শুনানির উদ্যোগ নেওয়া হয়।

তবে ভোক্তাদের মাথার বোঝা তো আর হাল্কা হচ্ছে না। গত এক মাসের বেশি সময় ধরে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্য দিয়ে এলপিজি কিনতে হচ্ছে গ্রাহকদের।

বিইআরসি গত সেপ্টেম্বরে প্রতি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে, কিন্তু গ্রাহকদের কী আদৌ এই খরচায় হচ্ছে? নাহ! অনেক বেশি দাম দিয়ে নিতে হচ্ছে।

এরপর আবার গত ৪ অক্টোবর এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে প্রতি বোতলের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *