ঢাকা: একটা সময় ছিল কিছু সাধু সজ্জন ব্যক্তিরা কথায় কথায় ভারত বিরোধিতা করতো। দেশে তো সজ্জন ব্যক্তি অনেক আছে।
এরা উঠতে বসতেই বলতো শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ভারতকে সবকিছু দিয়ে দিচ্ছে। তাদের মতে ভারতের কাছে বাংলাদেশ একটা তাবেদার রাষ্ট্র, কারণ আওয়ামী লীগ ভারত সরকারের সাথে অনেকগুলো গোলামি চুক্তি করেছে।
বাংলাদেশ নাকি জন্ম থেকেই ভারতের গোলামিই করে গিয়েছে। অথচ বাংলাদেশের সাথে ভারতের একটা আত্মিক সম্পর্ক আছে। ভারত সমস্ত প্রতিবেশিরা সাথেই সুসম্পর্ক বজায় রাখে। তবে বাংলাদেশকে বরাবর ভারত গুরুত্ব দেয়।
রাজাকার, পাকিস্তানপন্থীরা তো এইসব স্বীকার করবে না কোনোদিন।
অবশ্য তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেও প্রতিপক্ষের এসব বক্তব্যের জোরালো কোন প্রতিবাদ করা হতো না।
অবশেষে ৫ আগষ্টের পর বরং আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশের জন্য কী উপকার করে গিয়েছেন।
এখন হামের কারণে প্রায় ২০০ শত শিশু মারা গেছে,গ্রামে কিংবা শহরে হরহামেশাই লোডশেডিং, জ্বালানি তেল নাই, ১০০ টাকার নিচে কোন সবজি নাই, চালসহ সবধরনের পণ্যের দাম উর্ধ্বমুখী অথচ এসব নরম নরম কথা বলা,সাধু সাজার ভান করা বাঙ্গুদের মুখে কোন ভাষা নাই।
শেখ হাসিনার আশীর্বাদে ভারত থেকে তো ডিজেল আসছেই।
এবার আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই কার্যক্রম শুরু হয়। এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এদিন সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, ‘এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে; অর্থাৎ আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল চলে আসবে।’
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।
এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয়েছিল এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান আছে।
