ঢাকা: সয়াবিন তেলের দাম বাড়লো। সবজি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি!
গ্যাসতো সোনার হরিণ! পাম্পে তেল নাই! বাড়িতে এখন আর কারেন্ট যায়না, শুধু মাঝে মাঝে আসে!
আসলেই আমরা আমেরিকা হয়ে গেছি পুরোদস্তুর।
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে এই পরিমাণ তেল তথা বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা।
অর্থাৎ প্রতি লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫ টাকা বেশি দিতে হবে।
