ঢাকা: এবার সরাসরি বাড়িয়ে দেয়া হলো ফার্নেস অয়েলের দাম। লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা!
এই ফার্নেস অয়েল দিয়ে শিল্পকারখানা চলে গার্মেন্টস / টেক্সটাইল চলে। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে দেশের?
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে করে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন দাম আজ রাত ১২টার পর কার্যকর হবে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই বিষয়ে আদেশ জারি করে বিইআরসি।
উল্লেখযোগ্য যে, বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়।
দাম বাড়ার ফলে জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের খরচ আরো বাড়তে পারে।
প্রসঙ্গত, এর আগে কিছুটা কমেছিল ফার্নেস অয়েলের দাম।
গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে করা হয়েছিল ১০৯ টাকা ১০ পয়সা।
পরের দুই মাসে দাম আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে।
কিন্তু যা কমেছিলো, এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে দেয়া হলো।
