ঢাকা: ঈদে ঘরে যাবার সময় সকলেরই। যমুনা সেতুতে শেষের দিকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। যানজটে অবস্থা খুবই খারাপ হয় জনগণের।
আর এই ঈদযাত্রাকে কেন্দ্র করে গত চার দিনে যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার করে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়, এবং এতে টোল আদায় হয় এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
অন্যদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।
২৫ মে সেতু দিয়ে যানবাহন পারাপার হয় মোট ৫৩ হাজার ২৪৬টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।
ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়, এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, ২৬ মে সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে মোট ২ কোটি ২১ লাখ চার হাজার ২০০ টাকা।
ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় এক কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।
আর ২৭ মে সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়।
উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে করে টোল আদায় হয় দুই কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা।
আর ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ১১ লাখ ছয় হাজার ৯০০ টাকা।
