চট্টগ্রাম: পোশাক শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে, যেহেতু তাঁরা মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করছেন। গাজীপুর আজকেও উত্তপ্ত, সাংবাদিক আহত হয়েছেন পুলিশের ছোঁড়া গ্রেনেডে। এদিকে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম।

তারেক রহমানের সরকারের ক্ষমতা হচ্ছে না শ্রমিকদের সামলানোর। ব্যর্থ সরকার!

চট্টগ্রাম বন্দরে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

আজ, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কাজ বন্ধ করে এই কর্মসূচি শুরু করেন তারা।

শ্রমিকদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—বকেয়া গ্র্যাচুইটির সম্পূর্ণ অর্থ পরিশোধ, সার্ভিস বেনিফিট প্রদান, অব্যবহৃত অর্জিত ছুটির অর্থ পরিশোধ, করোনাকালীন ঝুঁকি ভাতা এবং দীর্ঘদিনের চাকরির আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

কর্মবিরতির ফলে বন্দরের কয়েকটি বার্থে পণ্য ও কনটেইনার ওঠানামার কার্যক্রম স্বাভাবিকভাবেই ব্যাহত হয়।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানানো হলেও কোনোরকম সমাধান মেলেনি। তাই দাবি আদায়ের জন্য তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এদিকে সাইফ পাওয়ারটেকের টার্মিনাল পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া ঘিরে শ্রমিকদের মধ্যে চাকরি ও আর্থিক পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এছাড়াও শ্রমিকদের অভিযোগ, এনসিটির পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে এবং সিসিটির পরিচালনার দায়িত্ব রেড সি গেটওয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব টার্মিনালে কাজ করা শ্রমিকদের গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক পাওনা কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি।

তাদের দাবি, কাগজে-কলমে এনসিটি ও সিসিটি চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এসব টার্মিনালে কাজ করে আসছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা।

চুক্তির মেয়াদ শেষ হলে এসব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা পরিশোধ না করেই বিদায় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

শ্রমিকেরা জানান, বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) বরাবর একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এমনকি সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেও সমস্যার সমাধান হয়নি।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই বন্দরে কর্মবিরতি দীর্ঘায়িত হলে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *