ঢাকা: ১১ দলের আজকে লংমার্চ। ৬ দফা দাবিতে তাদের লংমার্চ।
এখন তেল, গ্যাসের সংকট নিরসনের দাবীতে তেল,গ্যাস পুড়িয়ে গাড়ি মিছিল নিয়ে লংমার্চ করাটা আসলে কতটা আধুনিক এবং যুগোপযোগী সেটাই ভাবার বিষয়।
জামাত এবং জামাতি শিশুরা অংশ নেবে লংমার্চে।
১১ দলের এরা কি ভাবে এইসব জন দুর্ভোগ বাড়ানোর রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষ আসলেই খুশী হয়?
ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ অনুষ্ঠিত হবে আজ শনিবার (৫ সেপ্টেম্বর)।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।
লংমার্চ সফল করতে জোটভুক্ত দলগুলো তো উত্তাল হয়ে উঠেছে। তবে এরা ষড়যন্ত্রী। বরাবর এটেনশন সিকার।
দেখা যায়, শুক্রবার বিকেলে শাপলা চত্বরে লংমার্চের মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। এই সময় তিনি কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান।
জোটের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সকাল ৮টার মধ্যে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে গাড়িবহর যাত্রা করবে।
জামায়াতে ইসলামীর আমির তথা সাদা শকুন ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
ছয় দফা কী দাবি?
গণভোটের গণরায় বাস্তবায়ন
জুলাই গণহত্যার বিচার
বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন,
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ।
লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের পাতি নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
