পাবনা: পাবনায় এইডস শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে। শুধু পাবনা নয়, সারা দেশেই এইডস রোগীর সংখ্যা বাড়ছে। এইসব সমাজের অবক্ষয় ছাড়া আর কিছু নয়।

বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের ‘কী পপুলেশন্‌স-কেপি সেন্টারের’ পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয়গুলোও তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।

এতে বলা হয়েছে- পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজরা জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে।

পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন‌ নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে।

পাবনায় এখনও পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *