ঢাকা: মন্দির, গির্জা কোনোটাই বাদ নেই। চুরি, ছিনতাই, ভাঙচুর হয়েই চলেছে।

ঢাকার বারিধারায় গির্জায় ঢুকে পরিচালকের হাত-পা ও মুখ বেঁধে আড়াইলাখ টাকা লুট‌পাট করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে ‘ডি মাজেন্ড গির্জার’ সীমানা প্রাচীর টপকে ও গ্রিল কেটে এই লুটের ঘটনা ঘটেছে। এতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

গীর্জায় ঢুকে গীর্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের হাত-পা ও মুখ বেঁধে লুষ্ঠনের ঘটনা ঘটেছে। নগদ অর্থ ও লুষ্ঠিত মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা ও লক্ষীপুর জেলার রামগতির চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

শুক্রবার দুপুরে ভাটারা থানায় এক সংবাদ সম্মেলনে এইৎতথ্য জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

লুট হওয়া টাকার মধ্যে তাদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, ১টি পাসপোর্ট, ১টি জাতীয় পরিচয়পত্রসহ গ্রিল কাটার রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

প্রথমে মুগদা এলাকা থেকে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে গ্রেপ্তার করা হয়।

তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশা এবং লুণ্ঠিত নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে লক্ষীপুরের রামগতির চরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয় ও তাঁর কাছ থেকে লুণ্ঠিত নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ আবুল হোসেন রতন ওরফে হাবুকে ঢাকার খিলক্ষেত আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ১টি জাতীয় পরিচয় পত্রসহ লুট করা নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *