ঢাকা: সড়ক দুর্ঘটনা প্রতি বছর বাড়ছে। অথচ মৃত্যুর সংখ্যা কেবল সংখ্যা হয়েই থাকছে। এর থেকে কীভাবে বের হওয়া যাবে, সেসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।

আর ঈদে তো প্রতি বছর দুর্ঘটনা বাড়ে, বাড়ে মৃত্যু।

এবার ঈদুল আজহার আগে-পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২২ জন।

সংখ্যাটা আরো বেশিও হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনা হয়।

এ সময়ে শুধু ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এবং নিহত হয়েছেন ১২৪ জন।

দুর্ঘটনায় ৩৭ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন মোট ৩৩ জন।

এদিকে ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত আর ১৫ আহত হয়েছেন। ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়ে অবস্থা শেষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *