ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিনজন সদস্য প্রাণ হারালেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় আরও চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

​মঙ্গলবার দিবাগত রাতে থার্ড টার্মিনালের র‍্যাম্প এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য বলছে, ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

​নিহত বিমানসেনারা হলেন— সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান এবং এলএসি জোবায়দুল।

দুর্ঘটনায় আহত চার সদস্য হলেন— কর্পোরাল সিফাত আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

​বিমানবাহিনীর এই সদস্যদের আকস্মিক এই প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *