ঢাকা: ফের সড়ক দুর্ঘটনা ঘটলো দেশে।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস সজোরে ধাক্কা দিয়েছে।
চলতি গাড়িকে তো দেয়ই, দাঁড়িয়ে থাকা বাপকেও কীভাবে ধাক্কা দেয়!?
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাছাড়া অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘পালকি পরিবহনের’ একটি বাস।
বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন নিহত হন।প্রচণ্ড দ্রুতগতিতে ছিলো হানিফ পরিবহনের বাসটি।
