ব্রাহ্মণবাড়িয়া: ফের সড়ক দুঘটনায় মারা গেলেন তিনজন যাত্রী। আহত হয়েছেন প্রায় ১৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *