কিশোরগঞ্জ: সড়ক দুর্ঘটনার খবর প্রতিদিন পাওয়া যাচ্ছে। বাইরে বের হলে সেই ব্যক্তি আর ঘরে ফিরবে কিনা তার কোন নিশ্চয়তা নেই, সড়কের এমন অবস্থা হয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরু বোঝাই পিকআপের সংঘর্ষে ৩ জন মারা গিয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ২ জন।

মানুষ তো রয়েছেই, মর্মান্তিকভাবে ছয়টি গরুও মারা গিয়েছে। সেগুলো পিকআপে ছিলো।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন: পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকাপের চালক একই গ্রামের খোকন (৩৯)।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি সুখিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু ভর্তি পিকাপকে চাপা দিয়ে দেয়।

এতে ঘটনাস্থলেই পিকাপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *