ঢাকা: রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় আচমকা একটি দুর্ঘটনা ঘটে গেলো। একটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনজন যুবক। আজ, শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তাদের।

ঘটনায় আতঙ্ক এবং শোক ছড়িয়ে পড়ে।

সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মিরাজ, সুজন এবং বিপ্লব নামে তিনজন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।

তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। অবস্থা ততটা ভালো নয়।

এই বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এর মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আজকেই রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন।

তাদেরকেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আঁখি (৩০) ও আলী হোসেন (৫০)।

আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়‌।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *