ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো সমানতালে চলছে গ্রেপ্তারি। আরো ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

দোষ লাগে না, আওয়ামী লীগ হলে দোষ লাগে না। চলে দেদার গ্রেপ্তারি।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদি জানান, গতকাল ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ডিএমপি ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আক্তার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গতকাল গুলশান থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে এই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকেই সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়েই ব্যস্ত পুলিশ, প্রশাসন সরকার। জনগণের নিরাপত্তা ভাবার সময় কোথায় তাঁদের?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *