ঢাকা: টানা ভারী বৃষ্টি হয়ে চলেছে। কক্সবাজার জেলার ৯টি উপজেলার প্রায় ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পানির ঢল এবং নদীর পানি বাড়ায় রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকেও বৃষ্টিপাত হচ্ছে।

বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় রামু ও চকরিয়ার ১৪টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। মানুষের ভীষণ ক্ষতি হয়েছে।

পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজার পৌরসভা, টেকনাফ, উখিয়া, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও, কুতুবদিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল।

পাহাড়ধস আরো হতে পারে, এই ঝুঁকি থাকায় কক্সবাজার শহর, রামু, উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মো. অনীক চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *