ঢাকা: আজ মহাষষ্ঠী! শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। পূজা ঘিরে দেশে নিরাপত্তার অভাব নেই।

অথচ সরকারের একটু লজ্জা করে না, শুধু হিন্দুদের বেলায় এত নিরাপত্তা কেন? কোথায় মুসলমানদের উৎসবে এই নিরাপত্তা দিতে হয়? তাঁদের কোনো প্রাণের ভয় আছে? ঘর ভাঙার, মসজিদে আগুন লাগার? অথচ হিন্দুদের আছে।

হিন্দুদের এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়। এটাই চরম বাস্তব।

দুর্গোৎসবে উপকূলীয় ও নদী লাগোয়া এলাকার ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ডের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ, শুক্রবার, ১৬ অক্টোবর সকালে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান।

তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম ও খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনের সময় নৌদুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *